• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা শ্রাবণ ১৪৩৩ সকাল ১১:০৮:৪০ (16-Jul-2026)
  • - ৩৩° সে:

মরদেহ নিয়ে ফেরার পথে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ২

১৬ জুলাই ২০২৬ সকাল ১০:৫১:৪১

মরদেহ নিয়ে ফেরার পথে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ২

ডেস্ক রিপোর্ট: পাবনায় মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

১৬ জুলাই বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সড়াডাঙ্গি এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরটিভির প্রতিবেদন থেকে জানা যায়, নিহতরা হলেন সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের ছলিম প্রামাণিকের স্ত্রী বুলু খাতুন (৫৭) এবং অ্যাম্বুলেন্সচালক রাজ মিয়া (২৬)। তাৎক্ষণিকভাবে রাজ মিয়ার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পাবনা মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেয়া খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়। পরে তার মরদেহ অ্যাম্বুলেন্সে করে রাজশাহী থেকে পাবনায় নিজ বাড়িতে নিয়ে আসছিলেন স্বজনরা।

পথে অ্যাম্বুলেন্সটি সড়াডাঙ্গি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী পাবনা এক্সপ্রেস বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সচালক রাজ মিয়া ও শিশুটির নানি বুলু খাতুন নিহত হন। দুর্ঘটনায় আহত হন অ্যাম্বুলেন্সে থাকা আরও কয়েকজন। পরে তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি আরও জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস
আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস
১৬ জুলাই ২০২৬ সকাল ০৯:১৭:১৪

Follow Us