• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:০৪:৪৫ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

চকরিয়ায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত

৫ নভেম্বর ২০২৫ দুপুর ১২:২০:৩৭

চকরিয়ায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন।

৫ নভেম্বর বুধবার বেলা ১১টায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী ঢালায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হতাহতরা সকলেই একই পরিবারের সদস্য। এখনও তাঁদের সুনির্দিষ্ট পরিচয় পাওয়া যায়নি; তবে নিহতদের মধ্যে চারজন নারী ও এক শিশু রয়েছেন। দুর্ঘটনায় আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে সেখান থেকে চট্টগ্রামে রেফার করা হয়েছে।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান জানান, নিহত ও আহতদের বাড়ি কুমিল্লা। সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া হাসপাতালে পাঠিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজকের নামাজের সময়সূচি (২৩ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (২৩ নভেম্বর ২০২৬)
২৩ নভেম্বর ২০২৬ সকাল ০৮:০৪:২৯


টানা ৪ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
টানা ৪ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
২২ নভেম্বর ২০২৬ রাত ১০:২২:০১