• ঢাকা
  • |
  • সোমবার ৯ই ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:২৯:২১ (24-Aug-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় তরুণীর মৃত্যু

২৪ আগস্ট ২০২৬ দুপুর ১২:১২:৩১

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় তরুণীর মৃত্যু
“ছবি: সংগৃহীত”

ডেস্ক রিপোর্ট: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক তরুণীর মৃত্যু হয়েছে।

আজ ২৪ আগস্ট সোমবার সকাল ৬টার দিকে উপজেলার মাহাডাঙ্গা এলাকায় রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সদর জিআরপি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আশীষ সরকার জানান, নিহত তরুণীর বয়স আনুমানিক ২২ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই তরুণীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন এসআই আশীষ সরকার।

সূত্র: দেশ রূপান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০, আহত ২২
আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০, আহত ২২
২৪ আগস্ট ২০২৬ সকাল ১১:২৪:৩১