• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে ভাদ্র ১৪৩৩ সকাল ১১:১৩:৫৬ (07-Sep-2026)
  • - ৩৩° সে:

মাছ ধরার ট্রলারে বজ্রপাত, দুই জেলে নিহত

৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫৮:২৪

মাছ ধরার ট্রলারে বজ্রপাত, দুই জেলে নিহত

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মাছ ধরার একটি ট্রলারে বজ্রপাতের ঘটনায় সাকিব (২৩) ও ইমন (২৪) নামে দুই জেলে নিহত হয়েছেন।

এ ঘটনায় ট্রলারের মাঝিসহ আরও তিন জেলে আহত হয়েছেন।

৬ সেপ্টেম্বর রোববার বিকেল ৪টার দিকে উপজেলার মায়ারচর সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিব ও ইমন রাঙ্গাবালী উপজেলার যুগিরহাওলা-সামুদাবাদ এলাকার বাসিন্দা। সাকিব ওই এলাকার শহিদ শিকদারের ছেলে এবং ইমন হাবিব খাঁর ছেলে। নিহত দুজনেরই ছোট শিশু সন্তান রয়েছে। সাকিবের এক বছর বয়সী এবং ইমনের দুই বছর বয়সী সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন খাঁর মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলারে সাকিব, ইমনসহ পাঁচ জেলে রোববার সকালে ইলিশ ধরার উদ্দেশ্যে সাগরে যান। বিকেল ৪টার দিকে মায়ারচর সংলগ্ন এলাকায় জাল ফেলার সময় হঠাৎ ট্রলারটির ওপর বজ্রপাত হয়। এতে সাকিব ও ইমন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বজ্রপাতে ট্রলারের মাঝি সুমন খাঁ, জেলে নিবির ও নিপু আহত হন। পরে অন্য একটি মাছ ধরার বোট এসে আহতদের উদ্ধার করে তীরে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে তারা নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে ট্রলারের মালিক ও নিহত ইমনের বড় ভাই সুমন খাঁ বলেন, সকাল ১০টার দিকে আমরা মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যাই। বিকেল ৪টার দিকে মায়ারচরে জাল ফেলছিলাম। হঠাৎ বজ্রপাত হলে আমি পেছনে তাকিয়ে দেখি, আমার ভাই ইমন নেই। আমরাও অসুস্থ হয়ে পড়ি। পরে অন্য একটি বোট এসে আমাদের উদ্ধার করে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, বজ্রপাতে দুই জেলে নিহত ও তিনজন আহত হওয়ার খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একজন এসআই গিয়েছেন। নিহত ও আহত সবাই রাঙ্গাবালী উপজেলার যুগিরহাওলা-সামুদাবাদ এলাকার বাসিন্দা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১
রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১
৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৮:৩২


তবে কি আবারও মা হলেন চিত্রনায়িকা পরীমণি?
তবে কি আবারও মা হলেন চিত্রনায়িকা পরীমণি?
৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:১৮:৫৯





ফেনীতে মহাসড়কে বাস উল্টে নিহত ১, আহত ১০
ফেনীতে মহাসড়কে বাস উল্টে নিহত ১, আহত ১০
৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩১:৪৬


টিভিতে আজকের খেলা (৭ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (৭ সেপ্টেম্বর)
৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১১:৪৩