• ঢাকা
  • |
  • রবিবার ১১ই শ্রাবণ ১৪৩৩ সকাল ০৯:৪৯:৪৪ (26-Jul-2026)
  • - ৩৩° সে:

বিদায়ী ম্যাচে গার্ড অব অনার পেলেন মামুনুল

১ মে ২০২৬ সন্ধ্যা ০৭:১৬:১১

বিদায়ী ম্যাচে গার্ড অব অনার পেলেন মামুনুল

স্পোর্টস ডেস্ক: বিদায়ী ম্যাচকে ঘিরে আবেগঘন পরিবেশে পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম।

১ মে শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ ফুটবল লিগে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে নিজের শেষ ম্যাচ খেলেন তিনি।

বিদায়ী ম্যাচে ফর্টিস এফসির জার্সিতে অধিনায়ক হিসেবে মাঠে নামেন মামুনুল। ম্যাচ শুরুর আগে তাকে গার্ড অব অনার দেওয়া হয় এবং কিক-অফের প্রথম পাসটিও দেওয়া হয় তার পায়ে। যদিও নিয়মিত একাদশে খুব বেশি দেখা যেত না তাকে, শেষ ম্যাচে বিশেষ সম্মান দেখিয়ে তাকে শুরুর একাদশে রাখা হয়।

ম্যাচের ২৪-২৫ মিনিটের মাথায় মাঠ ছাড়ার সময় দুই দলের খেলোয়াড়রা দাঁড়িয়ে আবারও গার্ড অব অনার দেন। তার বিদায়কে সম্মান জানাতে খেলা কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। টানেলে ফেরার সময় সতীর্থ ও প্রতিপক্ষের কাছ থেকেও উষ্ণ অভ্যর্থনা পান এই অভিজ্ঞ মিডফিল্ডার।

ম্যাচটিও ছিল রোমাঞ্চে ভরপুর। পাঁচ গোলের লড়াইয়ে ফর্টিস ৩-২ ব্যবধানে হারায় রহমতগঞ্জকে। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও ওনিয়েকাচি ওকাফোর ও পা ওমার বাবুর গোলে ঘুরে দাঁড়ায় ফর্টিস। দ্বিতীয়ার্ধে ওমারের আরেক গোলে জয় নিশ্চিত করে দলটি। এই জয়ে ১৫ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে আসে ফর্টিস।

এদিকে দিনের অন্য ম্যাচে আবাহনী লিমিটেড ২-০ গোলে হারায় ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে। এতে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আবাহনী, আর ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস।

মামুনুলের বিদায় উপলক্ষে তাকে সম্মাননা জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফেডারেশনের কর্মকর্তারা তার হাতে ফুলের তোড়া ও ক্রেস্ট তুলে দেন। মাঠে উপস্থিত ফুটবলসংশ্লিষ্ট অনেকেই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বাংলাদেশের অনেক তারকা ক্রীড়াবিদ যেখানে মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে পারেন না, সেখানে মামুনুলের এই সম্মানজনক বিদায় সম্ভব হয়েছে মূলত তার ক্লাব ফর্টিস এফসির উদ্যোগে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কমে যাওয়া দামে আজ বিক্রি হবে স্বর্ণ
কমে যাওয়া দামে আজ বিক্রি হবে স্বর্ণ
২৬ জুলাই ২০২৬ সকাল ০৯:২৬:৩৫



কিসের সংকেত পেয়ে পিছু হটল মোদি সরকার?
কিসের সংকেত পেয়ে পিছু হটল মোদি সরকার?
২৬ জুলাই ২০২৬ সকাল ০৯:১২:৩৮



Follow Us