• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৭:২৫ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

দোয়ারাবাজারে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

১ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩১:০৭

দোয়ারাবাজারে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ধানক্ষেতে গরু চরানোকে কেন্দ্র করে জহুর উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

১ মে শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ৭নং লক্ষীপুর ইউনিয়নের পশ্চিম সুড়িরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহুর উদ্দিন ওই গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই ইউনিয়নের দেলোয়ারনগর এলাকার বাসিন্দা মৃত কফিল উদ্দিনের ছেলে বেলাল উদ্দিন তার গরু দিয়ে জহুর উদ্দিনের ধানক্ষেতে ফসল খাওয়ায়। বিষয়টি জানতে পেরে জহুর উদ্দিন জমিতে গিয়ে প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এক পর্যায়ে বেলাল উদ্দিন ঘটনাস্থল ত্যাগ করে নিজ বাড়িতে চলে যায়। পরে জহুর উদ্দিন বাড়ির উদ্দেশ্যে রওনা হলে বেলাল উদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে বেলাল উদ্দিন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:১৮

আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩১:০২

টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২১:২৯