• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:০০:৩২ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

ঢাকার আকাশ মেঘলা, সন্ধ্যার মধ্যে আরও বৃষ্টির আভাস

১৬ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:০৮:৫০

ঢাকার আকাশ মেঘলা, সন্ধ্যার মধ্যে আরও বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক: সকাল থেকে গত ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় মাত্র ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কিন্তু সন্ধ্যার মধ্যে আরও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

১৬ সেপ্টেম্বর মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের দুপুর একটা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময়ে বৃষ্টি হতে পারে। কিন্তু দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকে পারে।

আরও পড়ুন

রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস

এছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

এদিকে দুপুর ১২টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ছিলো ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আদ্রতা ছিল ৮৫ শতাংশ।

এছাড়া গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ২ মিনিটে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ
কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫৯:৫০

কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ
কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫৯:৫০



ইংরেজি-আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার
ইংরেজি-আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৭:৪৬

এইচএসসি ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত?
এইচএসসি ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত?
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ১২:১২:৪৯


এইচএসসিতে প্রায় অর্ধেক শিক্ষার্থীই ফেল
এইচএসসিতে প্রায় অর্ধেক শিক্ষার্থীই ফেল
৩১ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫০:০২