• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০৯:১৪:২২ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

তীব্র শীত আর ঘন কুয়াশায় দুর্ভোগে পড়েছে পঞ্চগড়ের মানুষ

৯ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:৫৪:২৭

তীব্র শীত আর ঘন কুয়াশায় দুর্ভোগে পড়েছে পঞ্চগড়ের মানুষ

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: ঘন কুয়াশা আর হিমেল বাতাসে দুর্ভোগে পড়েছে পঞ্চগড়ের সাধারণ মানুষ। বিশেষ করে, বেকায়দায় পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের লোকজন। তীব্র ঠান্ডা আর পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে কাজে বের হতে পারছে না তাদের অনেকেই।

এদিকে শীত মোকাবেলায় জেলার বিভিন্ন এলাকায় সরকারিভাবে দুঃস্থ ও শীতার্ত লোকজনকে কম্বল দেয়া হলেও চাহিদার তুলনায় সেটা অপ্রতুল বলে জানিয়েছেন স্থানীয়রা।

গত কয়েকদিনে জেলার তাপমাত্রার পারদ ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে ওঠা-নামা করছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায় ৮ ডিসেম্বর রোববার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার সকাল ৬টায় ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রটি।

স্থানীয়রা জানান, সন্ধ‍্যা হতেই ঘনকুয়াশা আর হিমেল বাতাসের কারণে শহর ও হাট-বাজারে লোকজনের উপস্থিতি শূন্য হয়ে যায়। যাত্রী না পেয়ে অর্থ কষ্টে পড়েছে রিকশা, ব‍্যাটারি চালিত অটো চালকেরা।

পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের বহির্বিভাগে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত লোকজনের চাপ বেড়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক
বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক
১৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪১:৪২

Follow Us