• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৩৪:০৪ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্র–ইরানের সমঝোতা হচ্ছে না: ইরান

১৩ জুন ২০২৬ রাত ০৮:২৫:৪৪

যুক্তরাষ্ট্র–ইরানের সমঝোতা হচ্ছে না: ইরান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত অবসানের লক্ষ্যে সম্ভাব্য সমঝোতা স্মারক স্বাক্ষর নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল ১৪ জুন রোববার কোনো ধরনের সমঝোতা স্বারক স্বাক্ষরিত হচ্ছে না।

১৩ জুন শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি সমঝোতা প্রক্রিয়া চলমান থাকলেও এই পর্যায়ে পারমাণবিক ইস্যু নিয়ে কোনো আলোচনা হচ্ছে না।

তিনি বলেন, ‘সমঝোতা স্মারকটি কবে স্বাক্ষরিত হবে, সে বিষয়ে আরও অপেক্ষা করতে হবে। এটি আগামীকাল নয়, তবে আগামী কয়েক দিনের মধ্যে হতে পারে।’

তিনি আরও জানান, অপর পক্ষের অবস্থান এখনো স্থিতিশীল নয়, তাই চূড়ান্ত প্রক্রিয়া নিয়ে মন্তব্য করা সতর্কতার সঙ্গে করা উচিত।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষরিত হতে পারে। তার মতে, ইলেকট্রনিক পদ্ধতিতে চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে।

তবে তেহরানের এই সর্বশেষ বক্তব্যের পর চুক্তি ঘিরে সময়সূচি নিয়ে স্পষ্ট বিভ্রান্তি তৈরি হয়েছে।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে চলা এই সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা এবং এর জবাবে ইরানের পাল্টা সামরিক প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। লেবাননের হিজবুল্লাহও সংঘাতে যুক্ত হলে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে।

এ অবস্থায় সম্ভাব্য শান্তিচুক্তি ঘিরে আশা-অনিশ্চয়তার দোলাচল অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০