• ঢাকা
  • |
  • সোমবার ২রা চৈত্র ১৪৩২ সকাল ০৯:১৪:৩১ (16-Mar-2026)
  • - ৩৩° সে:

আমি সুস্থ আছি, নিহত ব্যক্তি অন্য রাকিব: রাকিব হাসান

১৬ মার্চ ২০২৬ সকাল ০৭:৪৬:৪৬

আমি সুস্থ আছি, নিহত ব্যক্তি অন্য রাকিব: রাকিব হাসান

ডেস্ক রিপোর্ট: রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নিহত মোহাম্মদ রাকিব (২৫) ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির অভিনেতা ও পরিচালক রাকিব হাসান নন, এ কথা তিনি নিজেই নিশ্চিত করেছেন।

১৫ মার্চ রোববার রাত ১১টার পর ফেসবুক লাইভে এসে রাকিব হাসান বলেন, ‘এটি একটি ভুল খবর। আমরা নিজেরাও জানি না কীভাবে এই গুজব ছড়িয়ে পড়েছে।’

Ad
Ad

তিনি আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। অনেকেই ফোন করেছেন, কিন্তু বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে সবার ফোনে সাড়া দিতে পারিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আমি সুস্থ আছি। সবাই দোয়া করবেন।’

Ad

এর আগে রাত ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মোহাম্মদ রাকিব নামের এক কনটেন্ট ক্রিয়েটরকে প্রকাশ্যে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাকিবের বাবার নাম তরিকুল ইসলাম খোকন। তাদের বাসা পুরান ঢাকার নিমতলি এলাকায়। তিনি শেখ বোরহান উদ্দিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি ভিডিও কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ মিনার এলাকায় এক যুবককে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

তাকে হাসপাতালে নিয়ে আসা জিএম ইশান জানান, ‘আমরা কয়েকজন বন্ধু শহীদ মিনারের পাশে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ পাই। এগিয়ে গিয়ে দেখি, ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তখন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই।’

আহতের বন্ধু মো. রনি জানান, রাতে রাকিবসহ কয়েকজন বন্ধু শহীদ মিনারের পাশে চায়ের দোকানে চা খাচ্ছিলেন। এ সময় এক যুবক তাকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর গুলির শব্দ শুনে শহীদ মিনারের ওপর গিয়ে দেখা যায়, রাকিব রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার মাথায় গুলিবিদ্ধসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত ছিল।

পরে ঘটনাস্থলে থাকা লোকজন দৌড়ে গিয়ে এক সন্দেহভাজন যুবককে আটক করে। বর্তমানে সে শাহবাগ থানা হেফাজতে রয়েছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মিঠু ফকির জানান, ‘শহীদ মিনারে রাকিব নামে এক শিক্ষার্থীকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই সেখানে থাকা লোকজন এক যুবককে আটক করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, ‘এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

এদিকে, ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে নিহত ব্যক্তি ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির প্রধান অভিনেতা ও পরিচালক রাকিব হাসান। পরে ফেসবুক লাইভে এসে তিনি বিষয়টি গুজব বলে নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মিরপুরে শাড়ির গোডাউনে আগুন
মিরপুরে শাড়ির গোডাউনে আগুন
১৬ মার্চ ২০২৬ সকাল ০৮:১৯:৫২







Follow Us