• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২৭:৫৪ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলায় খেপলেন উপস্থাপিকা নিকোল

৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:০৮:৩২

বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলায় খেপলেন উপস্থাপিকা নিকোল

অনলাইন ডেস্ক: শেখ মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতক বলায় ক্ষেপে গেলেন যুমনা টেলিভিশনের উপস্থাপিকা রোকসানা আনজুমান নিকোল।

জামায়াতপন্থী ব্যারিস্টার শাহরিয়ার কবিরের উদ্দেশে তিনি বলেন, আপনি স্বাধীনতার মাসে টেলিভিশনের সেটে দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতক বলেছেন। স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ জানাই।

উপস্থাপিকার এ মন্তব্যে ব্যারিস্টার শাহরিয়ার কবিরও তীব্র প্রতিক্রিয়া দেখান।

আরও পড়ুন

‘জিম করা জায়েজ নয়’ - প্রতিক্রিয়ায় যা বললেন সোহেল তাজ

তিনি পাল্টা বলেন, অতিথি মানেই ভগবান। অতিথির সম্মান করতে হয়। আপনি স্বৈরাচারির কায়দায় এর আগেও কথা বলেছেন। এখানে আপনার অনুষ্ঠান বলে কিছু নেই।

আমি আপনার অনুষ্ঠানে আসিনি-আমি যমুনা টিভির আমন্ত্রণে ১৬ কোটি মানুষের কথা বলতে এসেছি।

লাইভ সম্প্রচারের সময় দুই পক্ষের মধ্যে কিছু সময় ধরে তর্ক-বিতর্ক ও উত্তপ্ত বাক বিনিময় চলতে থাকে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬