• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা বৈশাখ ১৪৩৩ রাত ০১:৪৫:৩৮ (18-Apr-2026)
  • - ৩৩° সে:

মুরাদনগরে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৩

১০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:১৯

মুরাদনগরে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

১০ মার্চ মঙ্গলবার গভীর রাতে থানা এলাকার চাপিতলা ইউনিয়নের রাজা চাপিতলা গ্রাম থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

Ad
Ad

গ্রেফতাররা হলেন মো. বাবুল মিয়া (৪৮), তার স্ত্রী জোসনা বেগম (৪৫) এবং একই এলাকার মো. আব্দুল আলীম (৩৬)।

Ad

পুলিশ সূত্রে জানা গেছে, বাঙ্গরা বাজার থানা পুলিশের একটি দল রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চাপিতলা ইউনিয়নের রাজা চাপিতলা (দক্ষিণ পাড়া) এলাকার বাবুল মিয়ার বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানের সময় ঘর তল্লাশি করে ২ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত গাঁজা থানায় নিয়ে আসা হয়েছে।

গ্রেফতার তিন আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









হার দিয়েই সিরিজ শুরু বাংলাদেশের
হার দিয়েই সিরিজ শুরু বাংলাদেশের
১৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৬

শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী
শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী
১৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৪৫


Follow Us