আজ ১৫ আগস্ট, শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী
অনলাইন ডেস্ক: আজ ১৫ আগস্ট, শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে একদল সেনাসদস্য তাঁকে হত্যা করেন।শেখ মুজিবুর রহমান ছাড়াও ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে, তাঁর স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল নিহত হন।এছাড়া পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামালসহ মারা যান আরও ১১ জন।