• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৩৩:২৬ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

এবার ২২ বছরের পথ চলার ইতি টানছে স্কাইপ

৫ মে ২০২৫ বিকাল ০৫:১০:২৩

এবার ২২ বছরের পথ চলার ইতি টানছে স্কাইপ

নিজস্ব প্রতিবেদক: ভিডিও ও অডিও কলিং সফটওয়্যার স্কাইপ চিরতরে বন্ধ হতে চলেছে ৫ মে সোমবার । তবে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ‘স্কাইপ ফর বিজনেস’ আরও কিছুদিন চালু থাকবে।

এককালে তুমুল জনপ্রিয়তা ছিল এই অ্যাপটির। ২০০৩ সালে বাজারে আসার পর থেকেই বিনামূল্যে ব্যবহার করা যেত স্কাইপ। যদিও পরে বাড়তি কিছু ফিচারসহ পেইড সংস্করণও চালু হয়। ইন্টারনেটে পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছিল এটি।

স্কাইপ বন্ধের ঘোষণায় ইন্টারনেটে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হয়েছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

নব্বই হাজার উদ্যোক্তার ডিজিটাল সক্ষমতা বাড়িয়েছে সাইবার হাইজিন প্রশিক্ষণ

মূলত, ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে বেশ জনপ্রিয়তা পায় এই অ্যাপ। তার মধ্যে ২০১১ সালে ৮৫০ কোটি ডলারে স্কাইপকে কিনেছিল মাইক্রোসফট। একপর্যায়ে স্কাইপের সক্রিয় মাসিক ইউজারের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩০ কোটিরও বেশি।

কেন বন্ধ হচ্ছে স্কাইপ

হোয়াটসঅ্যাপ, জুম এবং মাইক্রোসফটের টিমস জনপ্রিয়তার দিক দিয়ে স্কাইপকে ছাড়িয়ে যায়। পাশাপাশি মেসেঞ্জার অ্যাপগুলোতেও অডিও-ভিডিও কল চালু হলে স্কাইপের কথা মানুষ ভুলতে শুরু করে। আর এ বছরের ২৮ ফেব্রুয়ারি মাইক্রোসফট ঘোষণা দেয়, নিজেদের যোগাযোগ সেবাকে সমন্বিত করার জন্য ৫ মে স্কাইপ বন্ধ করে দেয়া হবে। পরিবর্তে প্রতিষ্ঠানটি ‘টিমস’ এর উন্নয়ন ও পরিবর্ধনে মনোযোগ দেবে।

আরও পড়ুন

স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল

পুরোনো তথ্যের কী হবে

এদিকে, স্কাইপে বন্ধের পর কী হবে, কীভাবে তথ্য সংরক্ষণ বা স্থানান্তর করতে হবে, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে।

স্কাইপে আইডি ব্যবহার করেই সরাসরি মাইক্রোসফট টিমসে লগইন করা যাবে বলে জানিয়েছে মাইক্রোসফট। এমনকি ব্যবহারকারীদের আদান-প্রদান করা পুরোনো বার্তা, যোগাযোগের তালিকাসহ গুরুত্বপূর্ণ তথ্য স্বয়ংক্রিয়ভাবে টিমসে স্থানান্তর হয়ে যাবে। ফলে টিমস ব্যবহারের জন্য নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে না এবং পুরোনো সব তথ্য ব্যবহারের সুযোগ মিলবে।

আরও পড়ুন

আজ ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট’ উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

স্কাইপে বন্ধ হওয়ার পর ব্যবহারকারীদের মাইক্রোসফট টিমস ব্যবহার করতেই হবে, তা নয়। ব্যবহারকারীরা চাইলে গুগল মিট, জুমসহ অন্য যেকোনো মেসেজিং অ্যাপ ব্যবহার করতে পারবেন। তবে এ ক্ষেত্রে ৫ মের মধ্যে নিজেদের আদান-প্রদান করা পুরোনো বার্তা, যোগাযোগের তালিকাসহ গুরুত্বপূর্ণ তথ্যগুলোর সংরক্ষণ করতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯