• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই ফাল্গুন ১৪৩২ রাত ১২:৪৫:৪২ (19-Feb-2026)
  • - ৩৩° সে:

আন্দোলনে আহতদের আর্থিক সহযোগিতা করবেন শায়খ আহমাদুল্লাহ

৭ আগস্ট ২০২৪ বিকাল ০৪:১৯:১১

আন্দোলনে আহতদের আর্থিক সহযোগিতা করবেন শায়খ আহমাদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অসচ্ছল আহত, গুলিবিদ্ধ, নিহতদের আর্থিক সহযোগিতা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ৭ আগস্ট বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

Ad

শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘প্রথম ধাপে অসচ্ছল আহতদেরকে চিকিৎসা সহযোগিতা বাবদ মাথাপিছু ১০ হাজার টাকা প্রদান করা হবে। পরিস্থিতি গুরুতর হলে বিশেষ বিবেচনা করা হবে।’

Ad
Ad

তিনি আরও বলেন, ‘দ্বিতীয় ধাপে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, যিনি নিহত অথবা পঙ্গুত্ববরণ করেছেন, এমন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে স্বাবলম্বী উপকরণ প্রদান করা হবে। শারীরিক ও আর্থিক অবস্থা বিবেচনা করে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে।’

আস-সুন্নাহর পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রকল্পের মোট বাজেট পাঁচ কোটি টাকা। এই প্রকল্পে আপাতত কোনো অর্থ সহায়তা আমরা গ্রহণ করছি না। আমাদের তহবিল শেষ হয়ে গেলে তখন অনুদান গ্রহণের প্রয়োজন হলে আমরা আপনাদের জানাব।

আস-সুন্নাহ জানিয়েছে, নিহত বা পঙ্গুত্ববরণকারীদের আবেদনের ফরম শীঘ্রই পোস্ট করা হবে। আপনি নিজে যদি আহত হন অথবা আপনার পরিচিত কেউ আহত হয়, তবে তার পক্ষ থেকে নিচের ফরমটি পূরণ করুন।

পোস্টের শেষে বলা হয়েছে, শুধু জাকাতের হকদারগণই আবেদন করতে পারবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
১৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৬:১৮


রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৩৭

সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী
সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৩৪

রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:১০



ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:৫৪

প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০২:৪৬


Follow Us