• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৩৮:৫৩ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

১১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৭:৪৪

সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট: সারাদেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ১১১ জন।

১১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের—যার একজন চট্টগ্রাম ও অন্যজন নোয়াখালী জেলার। অপর শিশুটির মৃত্যু হয়েছে ঢাকায়।

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২ জনে। এর মধ্যে নিশ্চিত হামের কারণে ১০০ জনের এবং হামের উপসর্গ নিয়ে ৯১২ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৯ হাজার ৮২২ জনে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১৯ হাজার ৯৬৭ জন।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত প্রায় ছয় মাসে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৪৭১ জন। তাদের মধ্যে ১ লাখ ৪৩ হাজার ৮৬৪ জন সুস্থ হয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৯ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৯:৩৮