• ঢাকা
  • |
  • শনিবার ৭ই ভাদ্র ১৪৩৩ সকাল ১০:৪৫:৪০ (22-Aug-2026)
  • - ৩৩° সে:

মোবাইল চুরির অভিযোগে আটক, ২০০ রাকাত নামাজ পড়িয়ে মুক্তি

২২ আগস্ট ২০২৬ সকাল ০৯:৫৩:৫৫

মোবাইল চুরির অভিযোগে আটক, ২০০ রাকাত নামাজ পড়িয়ে মুক্তি

ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জের মাধবপুরে মোবাইল চুরির অভিযোগে এক যুবককে আটকের পর গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নফল নামাজ আদায়ের শর্তে ছেড়ে দেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

২০ আগস্ট বৃহস্পতিবার রাতে মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাজারে মোবাইল চুরির অভিযোগে কয়েকজন স্থানীয় ব্যক্তি ওই যুবককে আটক করেন। খবর ছড়িয়ে পড়লে তাকে ঘিরে বাজারে অনেক মানুষ জড়ো হন। এ সময় কেউ কেউ তাকে মারধরের কথা বললেও পরে গণপিটুনি না দেওয়ার সিদ্ধান্ত হয়।

স্থানীয়দের ভাষ্য, যুবকের শারীরিক ও মানসিক অবস্থার কথা বিবেচনা করে তাকে সংশোধনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ২০০ রাকাত নফল নামাজ আদায়ের শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়। যুবকটি স্বেচ্ছায় নামাজ আদায় করেন এবং ভবিষ্যতে কোনো অপরাধে জড়াবেন না বলে প্রতিশ্রুতি দেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

আটক যুবকের বাড়ি মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাশপাড়া গ্রামে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, মানবিক কারণে স্থানীয়রা এমন সিদ্ধান্ত নিয়ে থাকলে পুলিশের করার কিছু থাকে না। তবে কেউ অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে গণপিটুনির পরিবর্তে ওই যুবককে সংশোধনের সুযোগ দেওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন।

সূত্র: দেশ রূপান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








তিন সচিব পদে রদবদল
তিন সচিব পদে রদবদল
২২ আগস্ট ২০২৬ সকাল ০৯:১৪:২১


আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
২২ আগস্ট ২০২৬ সকাল ০৮:৫৭:১০