• ঢাকা
  • |
  • রবিবার ১লা ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:০৮:২১ (16-Aug-2026)
  • - ৩৩° সে:

সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

১৬ আগস্ট ২০২৬ বিকাল ০৪:০৮:১৯

সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট: সারাদেশে ২৪ ঘণ্টায় হাম এবং এর উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে রোগটিতে আক্রান্ত এবং আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা দিয়েয়েছে আরও ১ হাজার ১০১ শিশুর শরীরে। এদের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮০ জনের এবং হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে ১ হাজার ২১ শিশু।

১৬ আগস্ট রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ ১৬ আগস্ট পর্যন্ত সারা দেশে কেবল হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮০৯ শিশু। এ ছাড়া পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া আরও ৯৯ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৯০৮-এ।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৯৬৩টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৫০টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৭৯৭, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৮৮০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ২৪ হাজার ৪৫৭ রোগী, যাদের মধ্যে ১ লাখ ১৯ হাজার ৯৩৯ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
১৬ আগস্ট ২০২৬ বিকাল ০৪:০১:৪৫

সিলেটে ভারতীয় চোরাই পণ্য জব্দ
সিলেটে ভারতীয় চোরাই পণ্য জব্দ
১৬ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৪৩:৪০