• ঢাকা
  • |
  • বুধবার ১৪ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৫:২২:১৯ (29-Jul-2026)
  • - ৩৩° সে:

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৫

২ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:২২:৩৭

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৫

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৫ জন।

২ ডিসেম্বর মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ৫১ জন, চট্টগ্রাম বিভাগে ৮২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৫ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৮ জন, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, রংপুর বিভাগে ৩ এবং সিলেট বিভাগে ১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯৩ হাজার ১৯৬ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৮৬ জনের মৃত্যু হয়েছে। আর চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫ হাজার ৫৭৭ জন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৫:০৬:০৯

হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৪:৩১:০৫





হাম ও উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৩:৪০:১৭

গাংনীতে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার
গাংনীতে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৩:২২:৩৫


Follow Us