• ঢাকা
  • |
  • সোমবার ২রা অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৬:৫৯ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু

৫ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:৪০:৩৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে  ১০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় সারাদেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ১০৬৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৪০৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১৯ জন, বরিশাল বিভাগে ১২৮ জন, চট্টগ্রাম বিভাগে ৯৯ জন, খুলনা বিভাগে ৬৮ জন, ময়মনসিংহ বিভাগে ৭০ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, রংপুর বিভাগে ৪৩ ও সিলেট বিভাগে ৫ জন ভর্তি হয়েছেন।

আরও পড়ুন

দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৩০২ জন মারা গেছেন। এর মধ্যে ১৬১ জন পুরুষ ও ১৪১ জন নারী। এ পর্যন্ত এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে ৭৪ হাজার ৯৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪১:১২



দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
১৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:০০