• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই আশ্বিন ১৪৩৩ রাত ১০:০৩:৪৩ (29-Sep-2026)
  • - ৩৩° সে:

রাজধানীর মিরপুরে যাত্রা শুরু করল ’ইউনিমার্ট মেট্রো’

৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:৫৩

রাজধানীর মিরপুরে যাত্রা শুরু করল ’ইউনিমার্ট মেট্রো’

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর-১১ তে যাত্রা শুরু করেছে জনপ্রিয় সুপারশপ ইউনিমার্ট এর নতুন আউটলেট ‘ইউনিমার্ট মেট্রো।’

ব্যস্ত শহুরে জীবনযাপনের কথা মাথায় রেখে সাজানো এই মাঝারি আকারের ‘মেট্রো’ ফরম্যাটে পাওয়া যাবে নিত্যপ্রয়োজনীয় পণ্য, তাজা শাকসবজি ও ফলমূল, গ্রোসারি, গৃহস্থালি সামগ্রী এবং হোম ডেকোরের বিশেষ সম্ভার। স্মার্ট ও সময় সাশ্রয়ী এই পরিবেশ কেনাকাটাকে করবে আরও আরামদায়ক।

মিরপুর-১১ তে যাত্রা শুরু উপলক্ষ্যে ‘ইউনিমার্ট মেট্রো’ নিয়ে এসেছে বিভিন্ন আকর্ষণীয় ক্যাম্পেইন, ইন স্টোর সারপ্রাইজ এবং ইন্টারঅ্যাক্টিভ এক্সপেরিয়েন্স জোন। যা ক্রেতাদের সাথে সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি দৈনন্দিন কেনাকাটার অভিজ্ঞতাকে করে তুলবে আরও প্রাণবন্ত ও লাভজনক।

নতুন আউটলেট চালুর মাধ্যমে রাজধানীতে নাগরিকদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করেছে ইউনিমার্ট।

মানসম্মত পণ্য, সুবিধা এবং গ্রাহক সন্তুষ্টির প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক রিটেইল সেবা পৌঁছে দিল ইউনিমার্ট।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সরকারের মহাপরিকল্পনা, মনোরেল পথে বাংলাদেশ
সরকারের মহাপরিকল্পনা, মনোরেল পথে বাংলাদেশ
২৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩৮:১২



পুলিশের ঊর্ধ্বতন ২ কর্মকর্তাকে বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন ২ কর্মকর্তাকে বরখাস্ত
২৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১০:০৪


অর্থ আত্মসাৎ: তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
অর্থ আত্মসাৎ: তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
২৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৪