• ঢাকা
  • |
  • সোমবার ২রা অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৭:০১ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু

১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ৫৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিনজন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন, ময়মনসিংহ বিভাগ ও রাজশাহী বিভাগের একজন করে ডেঙ্গুতে মারা গেছেন।

আরও পড়ুন

দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ১৪৫ জন ডেঙ্গুতে মারা গেছেন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৬৬২ জনে।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭৯২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে ১ হাজার ৪৬ জন ঢাকার বাইরের।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪১:১২



দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
১৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:০০