• ঢাকা
  • |
  • সোমবার ২রা অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:২২:৫৮ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৬:১১

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যকে বাস্তবতাবিবর্জিত।

১৬ নভেম্বর সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। তার পোস্টটি এশিয়ান টিভির পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো।

আরও পড়ুন

ভাসানীর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান রিজভীর

‘খুলনায় ব্যবসায়ীরা শহর ছাড়ছেন, চিকিৎসকরা নিরাপত্তার দাবিতে রাস্তায় নামছেন, চাঁদাবাজির ভয়ে মানুষ মুখ খুলছেন না। সাড়ে ১০ মাসে ৭৭টি হত্যাকাণ্ড, ৮ থানায় সক্রিয় ১৮১ জন সন্ত্রাসী। প্রধানমন্ত্রী কিংবা আইজিপির সফরেও সন্ত্রাসীদের কর্মসূচিতে কোনো বিরতি নেই। নগর প্রশাসক ও বিএনপি নেতা বলছেন, এভাবে চললে মানুষ আর খুলনায় থাকবে না। সংসদ সদস্যের ভাষায়, খুলনা এখন একটি মৃত নগরী। কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক কলেজ ছাত্রদলের আহ্বায়ক সংগ্রাম হোসেনসহ কয়েকজনকে পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়েছিল ছাত্রদলের নেতাকর্মীরা। আহত হন দুই এসআইসহ তিন পুলিশ সদস্য।

এদিকে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের সশস্ত্র মিছিল, বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, প্রধানমন্ত্রীর ছবি পদদলিত, জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর, প্রেস ক্লাবে পেট্রোল বোমা নিক্ষেপ এবং পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। দেড় হাজার পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েনের পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। ৬৪ জেলার বাংলাদেশের মাত্র তিনটি জেলার চিত্র তুলে ধরলাম। বাকি ৬১ জেলার কথা না হয় বাদই দিলাম।
এতকিছুর পরও স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, দৃশ্যমান কোনো অবনতি হয়নি। জর্জ অরওয়েলের ‘১৯৮৪’ উপন্যাসে একটি মন্ত্রণালয় ছিল, ‘মিনিস্ট্রি অব ট্রুথ’। নাম সত্যের মন্ত্রণালয় হলেও তার কাজ ছিল রাষ্ট্রের সুবিধামতো সত্যকে বিকৃত করা। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সম্ভবত সেই মন্ত্রণালয়ের দায়িত্বই পালন করছেন। অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে তিনি এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত। দায়িত্ব পালনের চেয়ে ভারসাম্যহীন বক্তব্য দিয়েই দিনদিন বিখ্যাত হয়ে উঠছেন। অরওয়েলের দুর্ভাগ্য, তিনি ১৯৮৪ লিখেছিলেন কল্পকাহিনি হিসেবে। আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সেটিকে বাস্তবায়ন করছেন সরকারি কর্মপরিকল্পনা হিসেবে।’

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ