• ঢাকা
  • |
  • সোমবার ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:৫৫:০১ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে কাজীদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালিত

১৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৩:৫৪

জামালপুরে কাজীদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালিত

জামালপুর প্রতিনিধি: নিকাহ রেজিস্ট্রার কাজীদের বর্তমান কর্ম এলাকা ও অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে জামালপুরে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে কর্মরত বিকাহ রেজিস্ট্রাররা।

তারা পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে ১৬ নভেম্বর সোমবার সকালে শহরের ফৌজদারি মোড় থেকে মিছিল বের করে নিকাহ রেজিস্ট্রাররা। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ কল্যাণ ঐক্য পরিষদের আয়োজনে এ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার নিকাহ রেজিস্ট্রাররা অংশ নেন। এসময় তাঁদের হাতে বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি’ ব্যানারে তাঁরা এ কর্মসূচি পালন করেন।

আরও পড়ুন

নেছারাবাদে আগুনে পুড়ে ছাই ২৩ দোকান-বসতঘর, কোটি টাকার ক্ষতি

কাজী মসিউর রহমান বলেন, নিকাহ রেজিস্ট্রারদের বর্তমান কর্ম এলাকা ও অধিক্ষেত্র বহাল রাখা তাঁদের অন্যতম প্রধান দাবি। একটি ইউনিয়ন বা ওয়ার্ডে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রস্তাব তাঁদের পেশাগত জীবনে অনিশ্চয়তা তৈরি করবে। এতে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা কাজীদের জীবিকা ও পেশাগত নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

তিনি আরও বলেন, কোনো নিকাহ রেজিস্ট্রার মারা গেলে বা অবসরে গেলে তাঁর যোগ্য পুত্রকে সরাসরি নিয়োগ দেওয়া, নিয়োগের ক্ষেত্রে ধর্মীয় শিক্ষা ও ইসলামী শরিয়াহ সম্পর্কে জ্ঞানকে গুরুত্ব দেওয়া, অবসরের বয়সসীমা ৭৫ বছর নির্ধারণ করা। বিবাহ ও তালাক নিবন্ধন ফিসহ আনুষঙ্গিক ফি যৌক্তিক হারে বৃদ্ধি করা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি মাওলানা কাজী হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা কাজী মসিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, জ্যেষ্ঠ সহ-সভাপতি আজিজুর রহমান, সদর উপজেলার সভাপতি গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন

মাদারীপুরে অভিবাসন বিষয়ক সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ