• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ সকাল ০৬:২৪:৫৫ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

নোবিপ্রবিতে শুরু হলো আধুনিক ডায়াগনস্টিক সেবা

৪ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:০৭:৩৭

নোবিপ্রবিতে শুরু হলো আধুনিক ডায়াগনস্টিক সেবা

নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শহিদ মুগ্ধ মেডিকেল সেন্টারে ডায়াগনস্টিক সেবার কার্যক্রম শুরু হয়েছে।

৩ সেপ্টেম্বর বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের রক্তের নমুনা সংগ্রহের মাধ্যমে ডায়াগনস্টিক সেবার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

এ সময় উপাচার্য এ সেবা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। ন্যূনতম খরচে এ সেবা গ্রহণের জন্য শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

আজ যা কিছু সুন্দর-সফল, সমস্ত অবদান জিয়াউর রহমানের: ঢাবি উপাচার্য

উপাচার্য মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যসহ এলাকাবাসীর স্বাস্থ্যসেবার মনোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। পরে উপাচার্য ডায়াগনস্টিক সেবা কার্যক্রমের ল্যাবসমূহ ঘুরে দেখেন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, চিফ মেডিকেল অফিসার (প্রশাসনিক) ড. মোহাম্মদ মফিজুল ইসলামসহ শহিদ মুগ্ধ মেডিকেল সেন্টারের চিকিৎসক ও কর্মচারীবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯