• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ০৯:০৩:৫২ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রার হলেন ছাত্র আন্দোলনের বিপক্ষে থাকা হালিমা খাতুন

২৪ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১০:৪৪:৪৮

নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রার হলেন ছাত্র আন্দোলনের বিপক্ষে থাকা হালিমা খাতুন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের (বিএনএমসি) নতুন রেজিস্ট্রার পদে নিয়োগ পেয়েছেন আওয়ামী লীগ সরকারের সময়ে সুবিধাভোগী ও জুলাই অভ্যুত্থান ছাত্রজনতার আন্দোলনের বিপক্ষে থাকা ঢাকা নার্সিং কলেজের অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) হালিমা আক্তার।

২২ সেপ্টেম্বর রোববার মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নার্সিং শিক্ষা শাখার সিনিয়র সহকারী সচিব শাহ্ নুসরাত জাহানের সাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ৯ এপ্রিল ২০২৪ আওয়ামী লীগ সরকারের আমলে  হালিমা আক্তারকে ৪ বছরের জন্য মেডিকেল শিক্ষা এক্রিডিটেশন বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়।

স্বৈরাচার সরকারের আমলের মেডিকেল শিক্ষা এক্রিডিটেশন বোর্ডের সদস্য ও আন্দোলনের বিপক্ষে থাকা হালিমা আক্তারকে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের (বিএনএমসি) গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয়ায় নার্সিং সেক্টর নিয়ে দীর্ঘদিন কাজ করা ব্যক্তিরা ক্ষোভ প্রকাশ করেছেন।

এ বিষয়ে নার্সিং নেতৃবৃন্দরা জানান, তিনি এ পদে জয়েন করলে তারা প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করবেন। তাই অবিলম্বে যেন সরকার হালিমা আক্তারের নিয়োগ বাতিল করেন, সে দাবি তাদের।

এ বিষয়ে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ন্যাব) সভাপতি জাহানারা খাতুন বলেন, তার বয়স শেষ, তাকে নিয়ম না মেনে নিয়োগ দেয়া হয়েছে। তিনি আওয়ামী লীগের লোক, তাকে চাইনা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪




ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৪৬

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:৪৬