• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:৫৬:৫৫ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

ওসমানী মেডিকেলের টিকেট এখন অনলাইনে

২৩ এপ্রিল ২০২৪ দুপুর ০১:১৩:৩৪

ওসমানী মেডিকেলের টিকেট এখন অনলাইনে

সিলেট প্রতিনিধি: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের টিকেট সংগ্রহ করতে চরম ভোগাান্তি পোহাতে হয়। সকালে মেডিকেলে লাইনে দাড়িয়ে টিকেট সংগ্রহ করা, সিরিয়াল নেয়ার পর ডাক্তার দেখানো একজন রোগির জন্য কষ্ট সাধ্য ছিল।

আবার সময় মত টিকেট ও সিরিয়াল সংগ্রহ করতে না পারলে অনেক সময় ডাক্তাদের আউটডোরের নিদিষ্ট সময় চলে যায়। ফলে প্রত্যন্ত অঞ্চল থেকে রোগিরা এসে ডাক্তার দেখাতে না পেরে নানা ভোগান্তিতে পরেন। বাধ্য হয়ে ঔ দিন কোন আত্মিয়-স্বজনের বাসা বা হোটেলে থেকে পরের দিন চিকিৎসা নিতে হয়।

রোগীদের ভোগান্তির কথা চিন্তা করে বর্তমান পরিচালক আইসিটি মন্ত্রণালয়ের সহযোগিতায় চালু করলেন “হেলথ সার্ভিস ম্যানেজম্যান্ট সিস্টেম সফটওয়্যার”। এই সফটওয়্যার ব্যবহার করে রোগীরা ঘরে বসে আনলাইনে তাদের কাঙ্খিত ডাক্তার দেখানোর টিকেট রেজিস্টশনের মাধ্যমে অতি দ্রুত ও সহজে  সংগ্রহ করতে পারবেন।  রুগীরা দূর-দূরান্ত থেকে এসে ভোগান্তি আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। একজন রোগি দু’ভাবে এ রেজিস্টেশন করতে পারবেন।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

নিয়ম-১: যে কোন স্থান থেকে এ সাইটে  লগইন করে রেজিষ্টেশন করতে পারবেন: https://patient-hsms.somch.gov.bd

নিয়ম-২: ২ নং নিয়মের আওতায় টিকেট রেজিস্ট্রেশন করতে ৪টি ধাপ অনুসরণ করতে হবে একজন আবেদনকারীকে। সেগুলি দেওয়া হল-

ধাপ-১: প্রথমে গুগল প্লে-স্টোর থেকে SOMCH patient portal apps টি মোবাইল ফোনে ইনস্টল করতে হবে।

আরও পড়ুন

সৈয়দপুরে চলন ট্রেন থেকে পড়ে শিক্ষকের মৃত্যু

ধাপ-২: অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করে একটি একাউন্ট তৈরি করতে হবে।

ধাপ-৩: একাউন্ট তৈরি করার সময় আপনার ফোন নাম্বারে ভেরিফিকেশন করে পছন্দ মতো পাসওয়ার্ড সেট করতে হবে।

ধাপ- ৪: লগইন করে রেজিষ্টেশনের জন্য যে সকল ব্যক্তিগত তথ্য চাওয়া হয়, তা দিলেই রেজিষ্টেশন হয়ে যাবে। তথ্য প্রদান করে রেজিস্টেশন করেই কাঙ্খিত টিকেট সংগ্রহ করতে পারবেন।

আরও পড়ুন

জামালপুরে তরুণীকে ধর্ষণ: যুবককে যাবজ্জীবন কারাদণ্ড

এ ব্যাপারে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, দেশের বিভাগীয় হাসপাতালে আমরাই আইসিটি মন্ত্রণালয়ের সহযোগিতায় রোগিদের ভোগান্তির কথা চিন্তা করে অটোমেশন চালু করেছি। একজন রোগিকে গ্রামগঞ্জ থেকে এসে দীর্ঘ লাইন ও ভোগান্তি ছাড়াই অনায়াসে ডাক্তার দেখিয়ে চলে যেতে পারবেন। বর্তমান সরকারের ডিজিটালের ছোয়া লেগেছে গ্রাম-গঞ্জে, ইউনিয়ন পরিষদ ও হাট-বাজারে। যেখান থেকে আনলাইনে বা মোবাইল এপসে সহজেই একজন রোগি রেজিস্টেশন করতে পারবে।

অনলাইন রেজিস্টেশনের আরও ভাল দিক হল, ডাক্তার ছাড়পত্র দেওয়ার পর তার তথ্য আমাদের কাছে সংরক্ষিত থাকবে। পরবর্তী রোগির ফলোআপে ছাড়পত্র নিয়ে সংশ্লিষ্ট ডাক্তারদের চিকিৎসা দিতে কোন ত্রুটি থাকবে না। আশা করি এ সিস্টেমের মাধ্যমে সকলের সহযোগিতায়, সিলেট বিভাগের রোগীদের ভরসাস্থল ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে সেবার পরিধি আরো বৃদ্ধি পাবে বলে যোগ করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯