• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:১০:২০ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

দিনাজপুরে ডাবের দোকানে ভোক্তা অধিকারের অভিযান

২৯ আগস্ট ২০২৩ দুপুর ০১:২১:২২

দিনাজপুরে ডাবের দোকানে ভোক্তা অধিকারের অভিযান

দিনাজপুর প্রতিনিধি: গরম ও ডেঙ্গুর প্রকোপ বাড়ার অজুহাতে দিনাজপুরে বেড়েছে ডাবের দাম। প্রতি পিস ডাব এখন সর্বনিম্ন ১০০ টাকা থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা। কোনো কারণ ছাড়াই এখন ডাবের দাম অনেকের হাতের নাগালের বাইরে চলে গেছে।

Ad

উদ্ভূত পরিস্থিতিতে ডাবের দাম নিয়ন্ত্রণে ২৯ আগস্ট মঙ্গলবার সকাল থেকেই মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শহরের জিলা স্কুল ও জেনারেল হাসপাতালের সামনে অভিযান শুরুর পর ডাবের দাম কিছুটা নেমে ৯০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

Ad
Ad

অভিযানের সময় বাড়তি দাম নেওয়ায় ৩ জন ডাব বিক্রেতাকে ২ হাজার টাকা করে ৬ হাজার জরিমানা করা হয়েছে।

দোকানদাররা বলছেন, বাইরের জেলা থেকে ডাব আমদানী করতে হয়। এতে করে ডাবের দাম বেশী পড়ে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ রুনী বলেন, বেশি দামে ডাব বিক্রি করায় অভিযোগ পেয়ে অভিযান চালাচ্ছি। তদারকির অংশ হিসেবে নিয়মিত অভিযান চলবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৫২





শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৭:১২



ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০



Follow Us