• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩৩ সকাল ০৬:৪১:৩৭ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

খুলনায় চীনা ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার

২৬ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:২৪:৫২

খুলনায় চীনা ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার

খুলনা ব্যুরো: খুলনায় নিখোঁজের ২ দিন পর ভৈরব নদে চীনা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ওয়াং জিও হুয়ার (৪৪) মরদেহ পাওয়া গেছে। ২৬ আগস্ট শনিবার সকালে রূপসা উপজেলার একটি ইটভাটার পাশ থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। 

খালিশপুর থানা এলাকায় নির্মানাধীন ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ছিলেন ওয়াং জিও হুয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল গিয়াস। তিনি বলেন, গত ২৪ আগস্ট সন্ধ্যায় ওয়াং জিও হুয়া চুল কাটার উদ্দেশ্যে কর্মস্থল খালিশপুরের ৮০০ মেগাওয়াট পাওয়ার প্লান্ট থেকে বের হয়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি।

আরও পড়ুন

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় সদরে স্থাপনের দাবিতে মশাল মিছিল

ওসি মনিরুল গিয়াস বলেন, তার নিয়োগকারী সংস্থা থানডং সাংলং সাংহুই ইলেকট্রিক কোম্পানির পক্ষ থেকে গত ২৫ আগস্ট বেলা আড়াইটার দিকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। তার নিখোঁজের বিষয়টি উদঘাটনের জন্য পুলিশ ব্যপক কাজ করছে বলেও জানান ওসি।

তিনি আরও জানান, ওয়াং জিও হুয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
১ নভেম্বর ২০২৬ রাত ০৯:২৮:১৯




পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২০


চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:২৯

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:৪২