• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১১ই ফাল্গুন ১৪৩২ রাত ০৩:১৩:৩৪ (24-Feb-2026)
  • - ৩৩° সে:

আটপাড়ায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

২৩ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:৩৪:৫৭

আটপাড়ায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ২৩ আগস্ট বুধবার সকালে উপজেলার তেলিগাতী ইউনিয়নের মঙ্গলসিঁধ গ্রামে এ ঘটনা ঘটে।

Ad

মৃত শিশুরা হলো, ইব্রাহিমের ছেলে ইরফান (৬) ও  মস্তুর মেয়ে খাদিজা (৪)। তারা দু’জন সম্পর্কে চাচাতো ভাই-বোন।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য হুমায়ূন জানান, সকালে বাড়ির পুকুরের পাশে খেলাধূলা করছিল ইরফান ও খাদিজা। খেলাধূলার এক পর্যায়ে দু’জনেই পানিতে পড়ে ডুবে যায়। সকাল ৯টার দিকে তাদের দেহ পুকুরে ভাসতে দেখে ইরফানের মা৷ পরে তাদের উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী মো. শাকিল আহমেদ, ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোকাহত পরিবারবর্গকে সমাবেদনা জানান ও আর্থিক সহায়তা প্রদান করেন৷

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইফতারে ডিম দিয়ে সুস্বাদু চপ তৈরির রেসিপি
ইফতারে ডিম দিয়ে সুস্বাদু চপ তৈরির রেসিপি
২৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:১৫:২৮








তিন মন্ত্রণালয়ে সচিব বদলি
তিন মন্ত্রণালয়ে সচিব বদলি
২৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৮:০৯


Follow Us