অনলাইন ডেস্ক: পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে শক্তিশালী রূপ ধারণ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া সংশ্লিষ্টরা। এটি পরবর্তীতে দিক পরিবর্তন করে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে।
বঙ্গোপসাগরের লঘুচাপটি দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ সকাল ৬টায় একই এলাকায় অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত ও শক্তিশালী হয়ে আজই উক্ত এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীতে ক্রমান্বয়ে দিক পরিবর্তন করে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে এটি অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে আগামী ২৮ অক্টোবর বুধবার নাগাদ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, আগামী ৩ দিন দেশের অভ্যন্তরে ও এর সংলগ্ন উজানে হালকা ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, বর্তমানে দেশের সকল প্রধান নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এটিভি/ আর এম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available