• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:৫৪:৫৪ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

সাজেকের মাচালংয়ে সেনাবাহিনী-জেএসএসের মধ্যে গোলাগুলি

২১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪০:৪০

সাজেকের মাচালংয়ে সেনাবাহিনী-জেএসএসের মধ্যে গোলাগুলি

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নের মাচালংয়ের ১৪ কি.মি. এলাকায় সেনাবাহিনীর সঙ্গে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

২১ নভেম্বর শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে কয়েক দফা গোলাগুলির শব্দ শোনা যায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র ও পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার সকাল থেকে মাচালংয়ের ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করছিল। এ সময় জেএসএসের সশস্ত্র সদস্যরা সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে জানা গেছে। জবাবে সেনাবাহিনীও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা গোলাগুলি হয়।

আরও পড়ুন

জামালপুরে অগ্নিকাণ্ডে ৩টি বসত ঘর পুড়ে ছাই

গোলাগুলির ঘটনার পর ওই এলাকায় জেএসএসের সদস্যদের অবস্থান রয়েছে; এমন সন্দেহে অমর জীবন চাকমা নামে এক ব্যক্তির জুমঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, গোলাগুলির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে জেএসএসের দায়িত্বশীল একটি সূত্র। সূত্রটি জানায়, সাজেক এলাকায় গোলাগুলির কোনো খবর তাদের কাছে নেই।

এদিকে, দুর্গম মাচালং এলাকায় গোলাগুলির খবর ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

আরও পড়ুন

নড়াইলে সাবেক এমপি-মেয়রের বাড়িসহ অর্ধশত বাড়িতে হামলা

এ বিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, গত কয়েকদিন ধরে সাজেকের বিভিন্ন এলাকায় গুলির শব্দ শোনা যাচ্ছে। শনিবার সকাল ৯টা থেকে সংশ্লিষ্ট এলাকায় থেমে থেমে কয়েক দফা গোলাগুলির শব্দ শোনা গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, শনাক্ত ৯২৫
হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, শনাক্ত ৯২৫
২১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:২৮


জামালপুরে অগ্নিকাণ্ডে ৩টি বসত ঘর পুড়ে ছাই
জামালপুরে অগ্নিকাণ্ডে ৩টি বসত ঘর পুড়ে ছাই
২১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:২১

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৩১:০০

সমুদ্রবন্দরে সংকেত নামানোর নির্দেশ
সমুদ্রবন্দরে সংকেত নামানোর নির্দেশ
২১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১৩:৪৩





উপবৃত্তি নিয়ে সুখবর
উপবৃত্তি নিয়ে সুখবর
২১ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০৯:৪৯