• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:১৭:৩৫ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় নিখোঁজের ৩ দিন পর ঝোপে মিললো শিশুর মরদেহ

১৯ আগস্ট ২০২৩ রাত ০৮:২২:২২

কুমিল্লায় নিখোঁজের ৩ দিন পর ঝোপে মিললো শিশুর মরদেহ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার তিতাসে নিখোঁজের ৩দিন পর বাড়ির পাশের ঝোপে পাওয়া গেলো সৌদি প্রবাসীর ৭ বছরের ছেলে আরিয়ানের মরদেহ।

১৯ আগস্ট শনিবার দুপুরে উপজেলার কড়িকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

Ad
Ad

নিহত শিশু মো. আরিয়ান হোসেন সায়মন তিতাস উপজেলার  কলাকান্দি গ্রামের উত্তর পাড়া মাস্টার বাড়ির সৌদি প্রবাসী আবুল কাসেমের ছেলে। সে স্থানীয় কিন্ডারগার্টেন পেরুজল ইসলামিক স্কুলের নার্সারিতে পড়তো।

Ad

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আরিয়ান সায়মন গত ১৬ আগস্ট বুধবার বিকালে খেলতে গিয়ে আর বাড়ি আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ছেলেকে না পেয়ে শুক্রবার ছেলের সন্ধান চেয়ে তিতাস থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মা খোরশেদা বেগম।

বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস। তিনি বলেন, স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ ঝোপের ভেতর থেকে আরিয়ানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। আরিয়ানের মা ১৮ আগস্ট থানায় নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us