• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে আশ্বিন ১৪৩৩ রাত ১০:৪১:০১ (15-Oct-2026)
  • - ৩৩° সে:

অবৈধভাবে সার মজুদ, শিবগঞ্জে ব্যবসায়ীকে জেল-জরিমানা

১৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:৫৩:৩৯

অবৈধভাবে সার মজুদ, শিবগঞ্জে ব্যবসায়ীকে জেল-জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে পারভেজ প্রিন্স (২১) নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

১৫ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত পারভেজ প্রিন্স ওই গ্রামের মেহেরুল ইসলামের ছেলে। অভিযানে নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা।

এ সময় অবৈধভাবে সার মজুদের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাঁর বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা বলেন, কৃষকদের কাছে সারের সরবরাহ স্বাভাবিক রাখা, বাজার স্থিতিশীল রাখা এবং অবৈধ মজুদ ও বিক্রি প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ