মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধ এবং সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার করার লক্ষ্যে শনিবার (১০ অক্টোবর, ২০২৬) 'জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬' অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণসহ শহরের বিভিন্ন গুরুত্বর্পূণ স্থানে সচেতনতামূলক এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য, শিক্ষা সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য এবং জেলা বিএনপির সদস্য সচিব জনাব জাহান্দার আলী জাহান এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "ডেঙ্গু দূরীকরণে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। নিজেদের বাসা-বাড়ি ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার মাধ্যমেই আমরা ডেঙ্গুমুক্ত ও সুস্থ মাদারীপুর গড়ে তুলতে পারব।"অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার পুলিশ সুপার জনাব মো. ফজলে এলাহী। তিনি ডেঙ্গু মোকাবেলায় সমাজের সর্বস্তরের মানুষকে একসাথে কাজ করার গুরুত্ব আরোপ করেন।
মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার-এর সভাপতিত্বে এ পরিচ্ছন্নতা অভিযান সফলভাবে সম্পন্ন হয়।কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ নাগরিকরা অংশগ্রহণ করেন। মূল আলোচনা ও উদ্বোধনের পর অতিথিবৃন্দ স্বহস্তে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available