• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:১৫:০৮ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা গুলি

১০ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৩৯:৫৫

বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা গুলি

অনলাইন ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। ঘটনার পর সীমান্ত এলাকায় বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ও আত্মরক্ষায় পাল্টা গুলি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্তজুড়ে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

১০ অক্টোবর শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

তবে গুলিবিদ্ধ ব্যক্তির নাম-পরিচয়, কী পরিস্থিতিতে তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে এক বাংলাদেশি নাগরিক পায়ে গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই বিজিবির নিয়মিত টহলদল পরিস্থিতি মোকাবেলায় তৎপর হয়। সীমান্তের এপারে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে পাল্টা ফায়ার করে বিজিবি।

আরও পড়ুন

কক্সবাজারে বাসের নিচে চাপা পড়ে নারীসহ নিহত ৫, আহত ৪

সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে স্থানীয় বাসিন্দাদের অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ৪৭ বিজিবি।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো এবং স্থিতিশীলতা বজায় রাখতেও সীমান্তবাসীকে অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: কালের কণ্ঠ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকের নামাজের সময়সূচি (২৫ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (২৫ নভেম্বর ২০২৬)
২৫ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৩৫:৩৫