• ঢাকা
  • |
  • সোমবার ২০শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:৪৭:৪৯ (05-Oct-2026)
  • - ৩৩° সে:

শাহজাদপুরে পিতার লাঠির আঘাতে শিশুর মৃত্যু

৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:১৮:৩১

শাহজাদপুরে পিতার লাঠির আঘাতে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে পিতার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাস বয়সী হালিমা খাতুন নামের একটি শিশুর মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে।

৫ অক্টোবর সোমবার উপজেলার পল্লী অঞ্চল চর দুগলী গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে । এ ঘটনায় পর থেকে শিশুটির পিতা পলাতক রয়েছে।

থানার এসআই আনোয়ার হোসেন জানান, উপজেলার গালা ইউনিয়নের আব্দুল আলীমের সাথে তার স্ত্রী ফজিলা খাতুনের সাথে এদিন সকালে বাকবিতন্ড হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে তার স্ত্রীকে লাঠি দিয়ে আঘাত করলে লাঠিটি তার কন্যার শরীরে লাগে । মুহূর্তেই রক্ত ঝরতে থাকে, পরে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ।  

শিশুটির মা ফজিলা খাতুন বলেন, আমার সাথে স্বামীর কথাকাটাকাটির এক পর্যায়ে আমাকে মারতে গেলে আমার কোলে থাকা অবস্থায় আমার স্বামীর লাঠিটি আমার শিশু কন্যার মাথায় লাগে। এ সময় সে মারা যায়।

থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পাওয়ার পরপর আমরা ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহটি উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করি । ঘটনার পর থেকে শিশুটির পিতা আব্দুল আলীম পলাতক রয়েছে। আসামিকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



একদিনে ডেঙ্গু ৯ জনের মৃত্যু
একদিনে ডেঙ্গু ৯ জনের মৃত্যু
৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩২:০৬


ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৪১৪
ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৪১৪
৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৫৬:০৪