• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:২৩:৩৭ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের

৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৫১:৪২

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের

অনলাইন ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মতিহার থানায় অজ্ঞাতনামা মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে ঘটনার তদন্ত করতে পাঁচ সদস্যেরে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. রেজাউল করিমকে-২ আহ্বায়ক করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

৫ অক্টোবর সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলিম বলেন, ‘এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। থানায় হল প্রশাসনের পক্ষ থেকে মামলাও করা হয়েছে। তারা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন।’

এদিকে হামলার ঘটনায় শহীদ জিয়াউর রহমান হলের উপ-রেজিস্ট্রার মনির হোসেন বাদী হয়ে মতিহার থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, ‘একটি অজ্ঞাতনামা মামলা করা হয়েছে। আমরা মামলাটি নিয়েছি। এ বিষয়ে কাজ শুরু হয়েছে। আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব।’

আরও পড়ুন

দৈনিক ইত্তেফাকের প্রকাশক পরিবর্তন

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান বলেন, ‘মতিহার থানায় একটি মামলা হয়েছে। রাবির শহীদ জিয়াউর রহমান হলের উপ-রেজিস্ট্রার মনির হোসেন বাদী হয়ে মামলাটি করেছেন। অজ্ঞাতনামা কয়েকজনকে উল্লেখ করে তিনি মামলাটি করেছেন। এর সঙ্গে যারা জড়িত, যদি প্রাথমিকভাবে এগুলো প্রমাণিত হয়, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তবে অজ্ঞাতনামা মামলা হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকরা। তাদের দাবি, হামলার ঘটনায় জড়িতদের পরিচয় ও সংশ্লিষ্টতার বিষয়ে ফুটেজসহ বিভিন্ন তথ্য রয়েছে। তাই হামলাকারীদের শনাক্ত করে তাদের নাম উল্লেখ করে মামলা এবং দ্রুত গ্রেফতার করতে হবে।

উল্লেখ্য, রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিক গুরুতর আহতসহ বেশ কয়েকজন আহত হন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ উদাস দিবস
আজ উদাস দিবস
২৫ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২২:৪০






আজকের রাশিফল (২৫ নভেম্বর)
আজকের রাশিফল (২৫ নভেম্বর)
২৫ নভেম্বর ২০২৬ সকাল ১১:১২:১৫


মিস ইউনিভার্স ২০২৬ হলেন জেনিফার ব্যারেটো
মিস ইউনিভার্স ২০২৬ হলেন জেনিফার ব্যারেটো
২৫ নভেম্বর ২০২৬ সকাল ১০:৫৮:০৬