• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ০৮:০৭:২০ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

ঢাকা-ভাঙা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:৩১

ঢাকা-ভাঙা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

মাদারীপুর প্রতিনিধি: ঢাকা-ভাঙা মহাসড়কের মাদারীপুরের দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি-পিছন দিক থেকে ভয়াবহ সংঘর্ষে ৩ জন নিহত এবং অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন।
​
২৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে ঢাকা-ভাঙা মহাসড়কের ঢাকামুখী লেনে শিবচর অংশের বাখরের কান্দি এলাকায় এ দুর্ঘনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ঢাকা-ভাঙা মহাসড়কের ঢাকামুখী লেনে ‘পালকি পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের পিছনের বাম পাশের চাকা লিকচার (নষ্ট) হয়ে যায়। চালক ও সহকারী বাসটি রাস্তার বাম পাশে পার্কিং করে চাকা পরিবর্তনের কাজ করছিলেন। এ সময় পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা ‘হানিফ পরিবহন’-এর অপর একটি যাত্রীবাহী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে স্থির দাঁড়িয়ে থাকা পালকি পরিবহনের পেছনে সজোরে ধাক্কা দেয়। প্রচণ্ড ধাক্কায় পালকি পরিবহনের পিছনের ডান পাশের অংশ এবং হানিফ পরিবহনের সামনের বাম পাশের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পালকি পরিবহনের সুপারভাইজার এবং হানিফ পরিবহনের দুই যাত্রীসহ মোট ৩ জন প্রাণ হারান। এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী গুরুতর জখম হন।

​ঘটনার পরপরই শিবচর থানা পুলিশ ও শিবচর হাইওয়ে থানা পুলিশ দ্রুত দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়। স্থানীয় অধিবাসীদের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। পরবর্তীতে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সড়ক থেকে সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

​শিবচর হাইওয়ে থানার এসআই মুকতাসির জানান, ‘সংবাদ পাওয়ার সাথে সাথেই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। মহাসড়কে বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪




ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৪৬

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:৪৬


বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৭