• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৫৬:২৯ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাট জেলা কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

৮ আগস্ট ২০২৩ রাত ০৯:৪৩:১০

লালমনিরহাট জেলা কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা কারাগারে নাজমুল (৩৮) নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে। ৮ আগষ্ট মঙ্গলবার বিকেলে কারাগারে এ ঘটনা ঘটে। মৃত কয়েদি হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের যুবলীগের সভাপতি এবং ঐ ইউনিয়নের সোলেমান গণির ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, আশা এনজিওর দেয়া ঋনসংক্রান্ত ৭৭ হাজার টাকার চেকের মামলায় গত জুলাই মাসের শেষ সপ্তাহে পুলিশ তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন।

নিহতের ছোট ভাই শাহ হুমায়ুন কবির হিমেল জানান, হাইকোর্ট থেকে জামিনের কাগজপত্র নিয়ে মঙ্গলবার সকালে লালমনিরহাট আদালতে দেয়া হয়। কিন্তু কারাগার কর্তৃপক্ষ বিকেলে জানান তার ভাইয়ের মৃত্যু হয়েছে। এখন তারা ভাইয়ের মরদেহ নেয়ার জন্য কারাগারে অপেক্ষা করছেন।  

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে সার পাচারের সময় ডিলারসহ ২ জনের কারাদণ্ড

লালমনিরহাট জেল সুপার উমর ফারুক জানান, হঠাৎ বিকালে নাজমুল নামে এক কয়েদী অসুস্থ্য হয়। পরে তাকে দ্রুত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে জাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষনা করেন।

আইনি প্রক্রিয়া শেষ করে কয়েদির পরিবারকে মরদেহ হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ