• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:০৬:২০ (20-Aug-2026)
  • - ৩৩° সে:

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিকের আত্মসমর্পণ

২০ আগস্ট ২০২৬ দুপুর ১২:২০:৪১

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিকের আত্মসমর্পণ

ডেস্ক রিপোর্ট: বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিক স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। পরে তাদের হেফাজতে নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

১৯ আগস্ট মঙ্গলবার আলীকদম ব্যাটালিয়নের ৫৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ আগস্ট বিভিন্ন বয়সী মিয়ানমারের ১৪ পুরুষ নাগরিক আলীকদম ব্যাটালিয়নের অধীন কিল্লাইপাড়া চেকপোস্টে এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে। পরে তাদের বিজিবির হেফাজতে নেওয়া হয়।

কিল্লাইপাড়া চেকপোস্ট থেকে তাদের আলীকদম ব্যাটালিয়ন সদরে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। বিজিবির দাবি, জিজ্ঞাসাবাদে তারা মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলে জানায়। তবে তারা নিরস্ত্র অবস্থায় বেসামরিক পোশাকে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।

অন্যদিকে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ জানিয়েছেন, হস্তান্তর করা ১৪ জন মিয়ানমারের সাধারণ নাগরিক।

বিজিবি জানায়, অবৈধ অনুপ্রবেশ, বিদেশি নাগরিক-সংক্রান্ত আইন, সরকারি নির্দেশনা এবং সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধিবিধান লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে বুধবার তাদের আলীকদম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ওসি মো. আলমগীর হোসেন শাহ বলেন, বুধবার বিজিবি মিয়ানমারের ১৪ নাগরিককে থানায় হস্তান্তর করেছে। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে।

সূত্র: দৈনিক পূর্বকোণ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কক্সবাজারে ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার
কক্সবাজারে ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার
২০ আগস্ট ২০২৬ দুপুর ১২:০৫:৪৬


বরগুনায় পিস্তল-গুলিসহ পাঁচজন আটক
বরগুনায় পিস্তল-গুলিসহ পাঁচজন আটক
২০ আগস্ট ২০২৬ সকাল ১১:৩৯:১৮