চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
১৭ আগস্ট সোমবার দুপুরে তাদের চাঁদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে ১৬ আগস্ট রোববার রাতে উপজেলার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, রোববার রাতে পৌরসভার সোনাপুর গ্রামের শাহ আলম মেম্বারের বাড়ির পূর্ব পাশে সেতুর ওপর অভিযান চালানো হয়। এ সময় মুঠোফোনে অনলাইন জুয়া খেলা অবস্থায় সোনাপুর দিঘীর পাড় এলাকার সোহেল মিয়ার ছেলে নাহিদুল ইসলাম (২০), মসজিদ বাড়ি এলাকার আনোয়ার হোসেনের ছেলে সামীম (৩০) এবং চৌকিদার বাড়ি এলাকার বিল্লাল হোসেনের ছেলে পারভেজ হোসেন শুভকে (২০) গ্রেফতার করা হয়।
এ ঘটনায় সোমবার সকালে তাদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ‘তিনজনকে মোবাইল ফোনে সাইবার অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available