• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:২১:৩৯ (30-Sep-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ

১৩ আগস্ট ২০২৬ দুপুর ০২:৪১:০৫

জামালপুরে গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ

জামালপুর প্রতিনিধি: গ্যাস সংকটের প্রতিবাদে জামালপুরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন সিএনজি চালকরা।

১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ৬টা থেকে জামালপুর- টাঙ্গাইল মহাসড়কের জাবেদ ফিলিং স্টেশনের সামনে শুরু হয়।

সড়ক অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও কর্মস্থলগামী মানুষ।

চালকরা জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তারা প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না। ফলে তাদের দৈনন্দিন আয় ব্যাহত হচ্ছে এবং পরিবার নিয়ে চরম সংকটে পড়েছে তারা। গ্যাস সরবরাহ স্বাভাবিক করা এবং সিএনজিচালিত যানবাহনের জন্য পর্যাপ্ত গ্যাসের ব্যবস্থা না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

সকালে অবরোধ শুরু হওয়ার পর থেকে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। দূরপাল্লার বাস, ট্রাক, পিকআপ ও ছোট যানবাহনের যাত্রীরা দুর্ভোগে পড়েন। অনেককে যানবাহন ছেড়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি
হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি
৩০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০৮:৫৩


সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
৩০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৬:৫৪

সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নির্দেশনা
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নির্দেশনা
৩০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৬:৩৩