• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৫:০৬:২৯ (04-Aug-2026)
  • - ৩৩° সে:

বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

৪ আগস্ট ২০২৬ বিকাল ০৪:২০:৪৯

বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।

৪ আগস্ট মঙ্গলবার সকালে কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চান্দেরকোলা এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন চান্দেরকোলা গ্রামের মৃত আবদার আলী হাওলাদারের ছেলে আহাদ হাওলাদার (২৫), তার মা মনিরা বেগম এবং নানি সানজিদা বেগম। সানজিদা বেগমের বাড়ি বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর এলাকায় বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদ হাসান বলেন, প্রতিবেশী কয়েকজন নারী প্রথমে বাড়ির বারান্দায় বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে বাড়ির অন্য সদস্যদের ডাকাডাকি করেন। পরে ঘরের ভেতরে প্রবেশ করে আহাদ হাওলাদার ও মনিরা বেগমের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, দুই থেকে তিন দিন আগে তাদের হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কিন্তু প্রতিবেশীরা বাড়িতে না থাকায় ঘটনাটি তাৎক্ষণিকভাবে জানাজানি হয়নি।

পুলিশের উপপরিদর্শক বলেন, ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে নিহতদের মাথায় আঘাতের চিহ্ন থাকায় মনে হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







জামালপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামালপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার
৪ আগস্ট ২০২৬ দুপুর ০২:৫১:৪৩