• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:০৬:৫৩ (07-Sep-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে পৃথক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু, আহত ১

২৩ জুলাই ২০২৬ বিকাল ০৫:৫৩:৩৩

লালমনিরহাটে পৃথক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু, আহত ১

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া একটি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২২ জুলাই বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সদর উপজেলার বানিয়ার দিঘি এলাকার একটি ময়দা মিলের সামনে একটি দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলাঘাট ইউনিয়ন থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা দিলে দুই আরোহী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মো. আরমান (২২) মারা যান। তিনি সদর উপজেলার মদিনাপাড়া গ্রামের শাহ আলমের ছেলে।

একই দুর্ঘটনায় আহত মো. রাবিব (২৫) আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের বিসিক এলাকার মো. নাসির উদ্দিনের ছেলে। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে জব্দ করেছে। এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি।

এর আগে বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা সড়ক সেতু এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নুর আলম (২৫) নামে লালমনিরহাটের আরেক যুবক নিহত হন। তিনি আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের দূরাকুটি ১ নম্বর কলোনি এলাকার মো. আব্দুস সালামের ছেলে। বিষয়টি আদিতমারী থানা পুলিশ নিশ্চিত করেছে।

পৃথক দুই মোটরসাইকেল দুর্ঘটনায় অল্প সময়ের ব্যবধানে দুই যুবকের প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আগস্টে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, আহত ৬৬৪
আগস্টে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, আহত ৬৬৪
৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৪:১২

রাত ১০টার পর আমাকে কেউ ফোন দিয়ে পায় না: প্রভা
রাত ১০টার পর আমাকে কেউ ফোন দিয়ে পায় না: প্রভা
৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৬:১০





সবুজবাগে কাতার প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা
সবুজবাগে কাতার প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা
৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:২১:৩৯

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১
রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১
৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৮:৩২