জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামী হাফিজুল হককে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১।
২০ জুলাই সোমবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনা-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এসব রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০১২ সালে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের মেরুরচর গ্রামের মৃত প্রধান মিয়ার ছেলে হাফিজুল (২৫) ভোলা জেলার চরফ্যাশন উপজেলার হুনুফা আক্তারকে (১৯) প্রেম করে বিয়ে করেন। বিয়ের পর থেকে স্ত্রী হুনুফাকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছিলেন স্বামী হাফিজুল। এরই জের ধরে ৪ সেপ্টেম্বর স্বামীর বাড়িতে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
এঘটনায় নিহতের মা আমেনা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘদিন পর মামলার কার্যক্রম ও ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ১৪ বছর পর সোমবার মামলার রায় ঘোষণা করা হয়।
মামলার রায়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী হাফিজুলকে মৃত্যুদণ্ড প্রদনসহ ৫ লাখ টাকা জরিমানা করেন বিচারক মুহাম্মদ আবদুর রহিম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available