• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:০৮:৪৯ (27-Jun-2026)
  • - ৩৩° সে:

নলডাঙ্গায় পরিবেশকর্মীদের উদ্যোগে বিষাক্ত পার্থেনিয়াম নিধন অভিযান

২৭ জুন ২০২৬ বিকাল ০৩:৪৬:১২

নলডাঙ্গায় পরিবেশকর্মীদের উদ্যোগে বিষাক্ত পার্থেনিয়াম নিধন অভিযান

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার বিভিন্ন পতিত জমি ও সড়কপাশে ছড়িয়ে পড়া মানবদেহের জন্য ক্ষতিকর বিষাক্ত আগাছা পার্থেনিয়াম পরিষ্কার করা হয়েছে।

২৭ জুন শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নলডাঙ্গা থেকে মাধনগর পর্যন্ত নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের প্রায় সাড়ে ৩ কিলোমিটার রাস্তার দুই পাশের পার্থেনিয়াম অপসারণ করা হয়। এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী পরিবেশকর্মীরা।

অভিযানে অংশ নিয়ে পরিবেশকর্মীদের উৎসাহ দেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল এমরান খান। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগাছা পরিষ্কারের যে কর্মসূচি চলছে, তার অংশ হিসেবে এই বিষাক্ত পার্থেনিয়াম গাছ অপসারণ কার্যক্রম নিয়মিতভাবে প্রতি শনিবার চলবে।’

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সবুজ বাংলার সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী, তরুণ দিগন্তের সভাপতি মো. তাহমিদুর রহমান সৌমিকসহ সংগঠনটির বিভিন্ন পরিবেশকর্মী।

এছাড়া মাধনগর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরা এ কার্যক্রমে সহযোগিতা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us