• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই শ্রাবণ ১৪৩৩ ভোর ০৪:৫৫:৩৩ (03-Aug-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

১৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪১:০২

বকশীগঞ্জে তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে তিনটি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

১৭ জুন বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা এসব জরিমানা করেন।

জানা গেছে, মেয়াদ উত্তীর্ণ কাগজপত্র, অনুমোদন ছাড়াই কার্যক্রম চালু করা ও নিয়ম না মেনে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করার অভিযোগে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল ইসলামের নেতৃত্বে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ফরিদ ডায়াগনস্টিক সেন্টার ও হেলথ কেয়ার সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে তিনটি প্রতিষ্ঠানে নানা অনিয়ম ও অসঙ্গতি ধরা পড়ায় নিউ পপুলারকে ২০ হাজার টাকা, ফরিদ ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার ও হেলথ কেয়ার সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এই তিনটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম জানান, স্বাস্থ্যখাতে এসব অনিয়ম রুখতে জনস্বার্থে এসব অভিযান অব্যাহত রাখা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







চার ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা
চার ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা
২ আগস্ট ২০২৬ বিকাল ০৫:০৩:৩১

আরও বাড়ল এলপিজির দাম
আরও বাড়ল এলপিজির দাম
২ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৫৯:৩৪