• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০৮:৩৮:০২ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

১২ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:১৭:৩৭

পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার তারাবাড়িয়ায় পিকআপ মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র নিহত ও  একজন আহত হয়েছে।

১২ জুন শুক্রবার দুপুর ২টার দিকে পাবনা সদর উপজেলার তারাবাড়িয়ায় পিকআপ মোটরসাইকেল সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ (২২) পাবনার আতাইকুলা থানার দুবলিয়া ইউনিয়নের সাদুল্লাহপুর গ্রামের রেন্টু মন্ডলের ছেলে।

আহত জুলফিকার (২৫) একই গ্রামের সিরাজ মন্ডলের ছেলে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

পাবনা সদর থানার এসআই মানিক হোসেন জানান জুলফিকার ও তার চাচাতো ভাই সাজ্জাদ মোটরসাইকেল নিয়ে তারাবড়িয়া বাজার পৌঁছালে অপর দিক থেকে পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে ঘটনাস্থলেই প্রাণ যায় সাজ্জাদের। গুরুতর আহত হয় জুলফিকার, তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য অর্থপেডিকস বিভাগে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী নেওয়া হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা এই ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে ইচ্ছুক না থাকায় মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ব্রণ কমাতে জেনে নিন কার্যকর উপায়
ব্রণ কমাতে জেনে নিন কার্যকর উপায়
১২ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:৩৪




Follow Us