• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে কার্তিক ১৪৩৩ সকাল ০৬:৫২:৪৫ (06-Nov-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু, পাশেই মিলল অজ্ঞাত নারীর মরদেহ

৮ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:০৫:৫৮

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু, পাশেই মিলল অজ্ঞাত নারীর মরদেহ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মিরহামজানি এলাকায় ট্রেনে কাটা পড়ে মুক্তা (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

৮ জুন সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তা ওই এলাকার সুজন মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী ও ৭ বছর বয়সী সন্তানকে নিয়ে রেললাইন ধরে বাবার বাড়ি যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

মণিরামপুরে তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

এদিকে একই এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে পচন ধরায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারণা, কয়েকদিন আগে তাকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে।

উভয় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশের এএসআই এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পুলিশের ৭৮ কর্মকর্তার পদোন্নতি
পুলিশের ৭৮ কর্মকর্তার পদোন্নতি
৫ নভেম্বর ২০২৬ রাত ০৯:০০:২৪